প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো পড়ায় আনন্দ পাবে।
প্রশ্ন। দিন ও রাত্রির দৈর্ঘ্য ছোট-বড় হয় কেন?
প্রশ্ন।দিন এবং রাত কেন হয়? পৃথিবীর কোন দিকটায় রাত হয়?
প্রশ্ন। সূর্য পূর্বদিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয় কেন?
প্রশ্ন।প্রতিদিনের সূর্যকে দেখে তোমার কী মনে হয়?
প্রশ্ন। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
প্রশ্ন। আমাদের দেশে কয়টি ঋতু ও কী কী?
প্রশ্ন। আমরা বছরে ছয়টি ঋতু দেখি। ঋতুর এ পরিবর্তন কেন হয়?
প্রশ্ন। সোহান জানে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন দিনের সময়কাল দীর্ঘ হয়। এর কারণ কী?
প্রশ্ন। সুজন জানতে পারল বছরের একটি সময় সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। এ সময় কোনটি?
প্রশ্ন। ডিসেম্বর-জানুয়ারি আমাদের দেশে শীতকাল। এসময় আমাদের দেশে দিন-রাতের দৈর্ঘ্য কেমন হয়?
প্রশ্ন। উপগ্রহ কী? চাঁদ কীসের আলো প্রতিফলিত করে?
প্রশ্ন। আমরা জানি চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত হয়। কিন্তু কখন আমরা চাঁদের আলোকিত অংশ একদমই দেখতে পাই না?
প্রশ্ন। চাঁদকে তোমার কাছে কেমন মনে হয়?
প্রশ্ন। কখন চাঁদকে আমরা পূর্ণিমার চাঁদ বলি?
প্রশ্ন। আমরা চাঁদকে অমাবস্যার চাঁদ কখন বলি?
প্রশ্ন। প্রযুক্তি কী?
প্রশ্ন। কী ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবিত হয়?
প্রশ্ন। শিল্পবিপ্লব কত শতকে হয়েছিল? একটি যান্ত্রিক প্রযুক্তির নাম লেখ।
