ক্যাপসন নিউজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

সৌহার্দ-৩ প্রকল্পে অনুদানের অর্থ উপকারভোগীদের বিকাশ একাউন্টে ডিজিটালি বিতরণে বিকাশ এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক এনজিও কেয়ার বাংলাদেশ। সম্প্রতি বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং কেয়ারের সৌহার্দ-৩ প্রকল্পের চিফ অব পার্টি ওয়াল্টের মাওসাঁ চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং আমারি হোটেল, ঢাকা এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডারগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ কামরুজ্জামান এবং আমারি হোটেলের মহাব্যবস্থাপক কেলি লুইস চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

কোহিনুর কেমিক্যাল কোং (বিডি) লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিমসহ অন্য পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় ২০% বোনাস ও ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়

০০০০

ফরিদপুর জেলার ভাঙ্গার মালিগ্রামে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিলুফার জাফর উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান