জাপানের অর্থনীতিতে চাপ বাড়ছে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৪৭

 

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে জাপানের অর্থনীতিতে নেতিবাচক চাপ দিন দিন বাড়ছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গেও দেশটির বাণিজ্য অচলাবস্থা এ চাপকে আরো বাড়িয়ে দিয়েছে। আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় শিল্পোত্পাদন কমেছে ১ দশমিক ২ শতাংশ। এছাড়া চলতি বছরের জুলাইয়ে টানা আট মাসের মতো জাপানের রপ্তানি কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধে অন্যান্য দেশের মতো রপ্তানিনির্ভর জাপানেরও রপ্তানি কমে গেছে। জুলাইয়ে দেশটিতে জাপানের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৯ দশমিক ৩ শতাংশ।