প্রথমবারের মতো পর্যটক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এর মাধ্যমে তেলকেন্দ্রিক অর্থনীতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আরো একটি পদক্ষেপ নিল দেশটি। এর আওতায় প্রাথমিকভাবে ৪৯টি দেশ ভিসা সুবিধা পাচ্ছে এবং নারীদের পোশাকের ব্যাপারে আরোপিত কঠোরতাও শিথিল করা হচ্ছে। তবে তাদের ‘মার্জিত পোশাক’ পরতে হবে। বর্তমানে সৌদি আরবে ধর্মীয় কর্মকাণ্ড, ব্যবসা ও শ্রমিক ছাড়া অন্য ব্যাপারে ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোরতা রয়েছে। সৌদি আরবে রয়েছে ইউনেসকোর পাঁচটি বিশ্ব ঐতিহ্য, আকর্ষণীয় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য।
