মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২০:০২

ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় পাটুরিয়ামুখী যাত্রীবাহী একটি স্থানীয় বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ইমাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত ঘোষণা করেন মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক।

আরও পড়ুন: কুমিল্লায় বাস-ট্রাকের ত্রিমুখী সংর্ঘষে নিহতের সংখ্যা বেড়ে ৪, আহত ৪০

নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাদের মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু