১৫০ পর্বে ‘চিটিং মাস্টার’

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২০:২১

 

আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’-এর ১৫০তম পর্ব। এছাড়াও নাটকটি প্রচার হয় বুধ, বৃহস্পতি ও শুক্রবার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। নাটকটিতে অভিনয় করেছেন ফারহানা মিলি, নাদিয় নদী, এনি খান, আরফান আহমেদ, আখম হাসান, আনিসুর রহমান মিলন, শামীমা তুষ্টি, অলিউল হক রুমি প্রমুখ।