অল্টারনেটিভ ফান্ড ব্যবস্থাপনার লাইসেন্স পেল বিভিসিএল

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:০০

২০১৫ সালের বিকল্প বিনিয়োগ বিধিমালার অধীনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনার লাইসেন্স পেয়েছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল)। ফলে এখন থেকে বিভিসিএল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, প্রাইভেট ইকুইটি বা ইম্প্যাক্ট ফান্ডের মতো বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা করতে পারবে। বিভিসিএলের চেয়াম্যান মো. সবুর খান এবং পরিচালক গোলাম মনোয়ার কামাল বলেন, সমাজে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে যেসব স্টার্টআপ ব্যবসায় প্রতিষ্ঠান এগিয়ে আসবে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। - প্রেস বিজ্ঞপ্তি