ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং মুডি’স কর্পোরেশনের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মুডি’স এ্যানালিটিকস যৌথভাবে বাংলাদেশি ব্যাংকারদের জন্য দুটি কোর্স চালু করতে যাচ্ছে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকও সই হয়েছে। কমার্শিয়াল ক্রেডিট এবং স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ (এসএমই) নামের এ দু’টি সার্টিফিকেশন কোর্সে বাংলাদেশে ব্যাংকিং খাতে কর্মরত ব্যাংকাররা ভর্তি হতে পারবে।
উল্লেখ্য, ২০১৫ সালে বিআইবিএম জার্মানীর ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট এর সঙ্গে যৌথভাবে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’ কোর্স চালু করে। পরবর্তীতে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সের পরিসর বৃদ্ধি করে ঋণ ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম) এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’ নামে দুটি সার্টিফিকেশন কোর্স চালু করেছে। এছাড়াও বিআইবিএমে আরো বেশ কিছু কোর্স চলছে।
মুডি’স এ্যানালিটিকসের নির্বাহী পরিচালক আরি লিহাবী, বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) এবং সার্টিফিকেটশন প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুনধারা একক আবাসন উত্সব
রাজধানীর শান্তিনগরে ‘দি কারি হাউজ’ রেস্টুরেন্টে তিন দিনব্যাপী নতুনধারা একক আবাসন উত্সবের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদী-উজ-জামান, চেয়ারম্যান বজলুর রহমান ও নির্বাহি চেয়ারম্যান ফেরদৌস আলম খান। আবাসন উত্সব উপলক্ষ্যে এককালীন মূল্য পরিশোধে ২৯৯টি প্লটে ফ্রি নিবন্ধন দিচ্ছে নতুনধারা এসেটস। -প্রেস বিজ্ঞপ্তি
