মধুখালীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৬

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী আড়পাড়া গড়াই সেতুর টোলপ্লাজার সামনে থেকে দর্শনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী রয়েল এক্সপ্রেস এ বিশেষ অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পোস্ট অফিসপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান মণ্ডলের ছেলে মো. আকুল মণ্ডল। গতকাল শুক্রবার তাকে ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টায় থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল শুক্রবার তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।