লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
বিরোধপূর্ণ জমিতে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে লোহাগড়ার কুন্দসী গ্রামে টিনেরঘর নির্মাণের অভিযোগে দুই জন মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১২টায় কুন্দসী গ্রামে কাজ করার সময় পুলিশ ঐ দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নারানদিয়া গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে মাখম বিশ্বাস ও দিপক বিশ্বাসের ছেলে দেব বিশ্বাস।
লোহাগড়া থানার এসআই সুধাংশু কুমার মিত্র জানান, বিরোধপূর্ণ জমিতে আদালত স্থিতাবস্থা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেছে। অথচ আদালতের আদেশ অমান্য করে কুন্দসী গ্রামের মৃত জিতেন্দ্রনাথ সরকারের ছেলে উত্তম কুমার সরকার মিস্ত্রি দিয়ে ঘরের কাজ করছেন।
