ভোলায় জলদস্যু বাহিনীর প্রধান জাকির গ্রেফতার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৭

ভোলা দক্ষিণ প্রতিনিধি 

ভোলার মেঘনা নদীর জলদস্যু জাকির বাহিনীর প্রধান মো. জাকিরকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে দুটি একনলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম উদ্ধার করা হয়।

জলদস্যু জাকির ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মু?ন্সি গ্রামের টিটু হাওলাদারের ছেলে। শুক্রবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঈনউদ্দিন আহমেদ জানান, ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত দুটি একনলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাকিরের অন্য সহযোগীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, জা?কির ভোলার মেঘনা নদীর কুখ্যাত জলদস্যু। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।