মেক্সিকোয় দুটি ট্রাক থেকে ২৪৩ অভিবাসী আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:১১

 

মেক্সিকো কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছিয়াপাসে দুটি ট্রাক ভর্তি ২৪৩ জন অভিবাসীকে আটক করেছে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ পৃথক স্থান থেকে ট্রাক দুটি আটক করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

মেক্সিকো সরকারের বিবৃতি অনুসারে, আটক হওয়া অভিবাসীরা গুয়াতেমালা, এল সালভাদোর ও হন্ডুরাসের নাগরিক। এদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। বৃহস্পতিবার রাতে মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, অভিবাসীরা পানিশূন্যতায় ভুগছে। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের জিম্মায় পাঠানো হয়েছে। ট্রাক দুটির চালক ও তাদের সঙ্গীদের আটক করা হয়েছে।