রাজস্থানে ট্রাক্টর উল্টে আহত ৪০

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৯

ভারতের রাজস্থানে একটি ট্রাক্টর উল্টে অন্তত ৪০ জন শ্রমিক আহত হয়েছেন। প্রদেশের বারান জেলায় কাজে যাওয়ার পথে শ্রমিক বহনকারী ট্রাক্টরটি খারাই গ্রামের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর এএনআই।  

খারাই গ্রামের এএসআই মহাবীর প্রসাদ ভৈগাব জানান, ট্রাক্টরটি শ্রমিকদেরকে তাদের কর্মক্ষেত্রে নিয়ে যাচ্ছিল। খারাই গ্রামের কাছে এসে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নর্দমায় পড়ে যায়। এ ঘটনায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত সকলকে সামারনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:  শেখ হাসিনা ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করেন: তথ্যমন্ত্রী

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বারান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সামারনিয়া হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। শয্যা সংকট থাকার কারণে বেশির ভাগ শ্রমিককেই হাসপাতালের বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে। 

এএনআই

ইত্তেফাক/মিশু