বরিশাল রেঞ্জে চ্যাম্পিয়ন পটুয়াখালী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:১৪

বরিশাল অফিস

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) ফাইনালে বরিশাল আরআরএফ দলকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী জেলা পুলিশ।

গত বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেল্লাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরওয়ার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন।