ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, চ্যানেল আই ও সমকাল কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। আজ এ প্রতিযোগিতায় শেষ চারের পাশাপাশি ফাইনালও অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সেমিফাইনাল দুইটি ও দুপুর ১২টায় ফাইনাল মাঠে গড়াবে। গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ডেইলি স্টার ৩-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে, চ্যানেল আই ৩-১ গোলে জাগো নিউজকে হারায়। অপর দুই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকে ঢাকা ট্রিবিউন ৪-২ গোলে বাংলা ভিশন ও সমকাল ৪-২ গোলে বৈশাখী টিভির বিরুদ্ধে জয়ী হয়। সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, সাবেক দুই তারকা গোলরক্ষক আমিনুল হক ও বিপ্লব ভট্টাচার্য, বিএসজেএর সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ চৌধুরী, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, বিএসজেএর কোষাধ্যক্ষ আবু সাদাত, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আরাফাত জোবায়ের ম্যান অব দ্য ম্যাচ ট্রফি প্রদান করেন। —খবর বিজ্ঞপ্তির
