চোটসমস্যায় এডিনসন কাভানি খেলছেন না, এটা আগ থেকেই জানত উরুগুয়ে। সম্প্রতি চোট কাটিয়ে ওঠা লুই সুয়ারেজও উরুগুয়ে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আগামী ১২ ও ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে।
এ সময় সুয়ারেজ ক্লাবেই থাকবেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানায়, তার ক্লাব বার্সেলোনা। পুরোপুরি ফিট হয়ে ওঠার লক্ষ্যে বার্সেলোনাতেই ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার। চোটের কারণে মৌসুমের শুরুর দিকে দলে ছিলেন না সুয়ারেজ। গত বুধবার তার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারমিলানকে ২-১ ব্যবধানে হারায় বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচে করেছেন ৫ গোল তিনি।
