শান্ত-সুন্দর, শান্তির দেশ খ্যাত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর গত ১৫ মার্চ কেঁপে উঠেছিল ভয়াবহ সন্ত্রাসী হামলায়। হ্যাগলি ওভালের পাশে আল-নুর মসজিদে সেদিন জুম্মার নামাজ আদায় করতে গিয়ে সন্ত্রাসীর অতর্কিত গুলিতে নিহত হয়েছিল প্রায় ৫০ জন মানুষ। অল্পের জন্য হামলা থেকে বেঁচে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বর্তমানে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা গতকাল সেই আল-নুর মসজিদেই আদায় করেছে জুম্মার নামাজ — ফেসবুক
