স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের মাটিতে স্বাগতিক দল ও আফগানদের বিপক্ষে ঠিক পেরে ওঠেনি জিম্বাবুয়ে দল। দৌড়টা শেষ হয়েছিল ফাইনালের আগেই। কিন্তু সিঙ্গাপুরে গিয়ে আর সেই সমস্যায় পড়তে হলো না তাদের। সিঙ্গাপুরকে শেষ ম্যাচে গেল বৃহস্পতিবার রাতে আট উইকেটে বড়ো ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নিল শন উইলিয়ামসের দল।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শেষ ম্যাচটায় হেরে গেলেও অবশ্য জিম্বাবুয়েই চ্যাম্পিয়ন হতো। কারণ আগের তিন ম্যাচের মধ্যে দুটিতেই জিতে ফেলেছিল তারা। শেষ ম্যাচটি তাই স্রেফ ছিল নিয়মরক্ষার।
তাতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিঙ্গাপুর নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬৭ রান। দলের পক্ষে সুরেন্দ্রন চন্দ্রমোহন সর্বোচ্চ ৪৭ বলে করেন ৬৬ রান। টিম ডেভিড ২৩ বলে ৪৭ ও জোনাক প্রকাশ ১৫ বলে করেন ২২ রান। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের কাজটা সহজ করে দেন ওপেনার পিটার মুর। তিনি ৬০ বলে ৯২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। শেষ অবধি অপরাজিত ছিলেন তিনি। এর বাটে টনি মুনিঙওয়া ৩৩ বলে করেন ৪৪ রান। নির্ধারিত ২০ ওভারের আট বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। আট উইকেটে বিশাল ব্যবধানে জয় পায়।
এই ত্রিদেশীয় সফরের ওপর দল নেপালের মতো সিঙ্গাপুরও মাত্র একটি ম্যাচ জিতেছিল। অন্যদিকে চার ম্যাচের তিনটিতেই জিতে জিম্বাবুয়ে। তাদের পয়েন্ট ছয়।
