চট্টগ্রামে আন্তঃস্কুল দাবা
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কোয়ালিটি আইসক্রিম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ৭ম রাউন্ড শেষে দলটি সর্বাধিক ২২ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখায়। প্রতিযোগিতায় ২০ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় গার্নাস ইংলিশ স্কুল।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাপনীতে দাবা ফেডারেশনের সভাপতি ও র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ইন্টারন্যাশনাল দাবা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা চৌধুরী মলি, চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইয়াসমিন পারভীন তিবরিজি, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নগরীর ২২টি স্কুলের ২৬২ জন দাবাড়ু পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন।
