স্পোর্টস রিপোর্টার
ভারতীয় নারী ‘এ’ দলের বিপক্ষে তারকাখচিত ‘এ’ দলই খেলাচ্ছে বাংলাদেশ নারী দল। কিন্তু পারল না তারা সিরিজের প্রথম ম্যাচে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় ‘এ’ দল ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।
আগে ব্যাট করা বাংলাদেশ ৪৫.৩ ওভারে ১০৪ রানে অলআউট হয়। জবাবে ৩৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
বাংলাদেশ দল শুরু থেকেই বিপাকে ছিল। ইনিংসের ষষ্ঠ ওভারে শারমিন আক্তার সুপ্তা প্রথম আউট হন ৬ রান করে। এরপর টপ অর্ডারে মুর্শিদা ১০, পিংকি ১০ ও নিগার সুলতানা জ্যোতি ১৭ রান করেন। টপ ও মিডল অর্ডারে আর কেউ সেভাবে রান করতে পারেননি। পরে শেষ দিকে ফাহিমা খাতুন এসে ১৭ রানের ইনিংস খেলেন।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন টিপি কানওয়ার ও সুশ্রী দিব্যবাসিনি। ২ উইকেট নেন তনুশ্রী সরকার।
জবাব দিকে নামা ভারতীয় দলকে সামান্যই ধাক্কা দিতে পেরেছিল বাংলাদেশ। ২০ রানে তাদের প্রথম উইকেট তুলে নেন রুমানা আহমেদ। এরপর দেবিকা বৈদ্যকে ফেরান শায়লা শারমিন। কিন্তু নুজহাত পারভীনের ফিফটিতে ম্লান হয়ে যায় বাংলাদেশের চেষ্টা।
১০৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন নুজহাম। আর ৭১ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তনুশ্রী।
