১১৯টি পূজামণ্ডপে অর্থ বিতরণ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:২৬

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী শুক্রবার সকালে মাধবপুরে ১১৯টি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করেন। এ উপলক্ষ্যে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল দাস, সেক্রেটারি লিটন রায় প্রমুখ।