কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে গোসল করতে নেমে সাজ্জাদ হোসাইন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শহরের পেশকারপাড়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ শহরের পেশকারপাড়া এলাকার শাহ আলম-কোহিনূর দম্পতির ছেলে এবং শহরের পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রতিবেশী মামুন আবদুল্লাহ জানান, গোসলের একপর্যায়ে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি সে।
