হবিগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে দুই জন নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:২৮

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো- বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের শাহাবউদ্দিন (৫০) ও একই উপজেলার তারাসই গ্রামের জাহাঙ্গীর মিয়া (২২)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শাহাবউদ্দিন শহরের কামরাপুর ব্রীজ এলাকায় বাঁশ নিয়ে যাওয়ার পথে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এছাড়া বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের জাহাঙ্গীর মিয়া বৃহস্পতিবার বিকালে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।