সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর উপর ৬ থেকে ১০ মিনিটের ওয়েবসিরিজ ও ২-৩ মিনিটের খণ্ড ভিডিওচিত্র নির্মাণের জন্য আগ্রহী বাংলাদেশি নির্মাতাদের কাছ থেকে পাণ্ডুলিপিসহ পূর্ণাঙ্গ প্রস্তাব আহ্বান করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
ওয়েবসিরিজ ও খণ্ড ভিডিওচিত্রে বঙ্গবন্ধুর পরিণত বয়সের কোনো অভিনয় রাখা যাবে না। বিজ্ঞপ্তি প্রকাশের একুশ দিনের ভেতর চিত্রনাট্যসহ ওয়েবসিরিজ ও খণ্ডচিত্র নির্মাণের প্রতিটি পূর্ণাঙ্গ প্রস্তাব পাঁচ কপি করে জমা দিতে হবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের অফিসে। প্রস্তাব বাছাইয়ে নির্ধারিত কমিটির কোনো সদস্য ওয়েবসিরিজ ও খণ্ড ভিডিওচিত্রের নির্মাতা হতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
