১০ বছর লুটপাটের মহোত্সব করেছে সরকার : মান্না

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার কি শুদ্ধ অভিযান সফল করতে পারবে? যুবলীগের দুয়েকজনকে ধরছে। বাকিদের যদি ধরতে চায়, তাহলে যুবলীগ থাকবে না। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কোনো না কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছেই। হয় ক্যাসিনোর সঙ্গে, না হয় দুর্নীতি ও লুটপাটের সঙ্গে। গত ১০ বছরে লুটপাটের মহোত্সব সৃষ্টি করেছে এ সরকার। মানুষ ভেতরে-ভেতরে ক্ষেপে গেছে, কিন্তু বলতে পারে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘প্রতিহিংসার শিকার  দেশনেত্রী খালেদা জিয়া, অসহায় বিচারব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।