শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয় ফুল উত্সব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উত্সব অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উত্সব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় ফুল উত্সবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হরিপদ রায় প্রমুখ —ইত্তেফাক
