এই ভাঙা ব্রিজ দিয়ে এখনো যানবাহন চলে?

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০০:০৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজার উপজেলায় এলজিইডির আওতাধীন সদর পৌরসভার ছোটবিনাইরচর-কামরানিরচর সড়কের চামুরকান্দী সরকারবাড়ি এলাকার ব্রিজে ঢালাই খসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আর এই ভাঙা গর্তের ওপর লোহার পাত ফেলে এখনো রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোটো আকৃতির যানবাহন ঝুঁকি নিয়ে কোনোমতে চলাচল করছে। যে কোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। আড়াইহাজার উপজেলা প্রকৌশলী নাশির উদ্দিন জানান, আমরা অতি শিগিগরই ব্রিজটি সংস্কারের কাজে হাত দেব         —মাসুম বিল্লাহ