রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী ছালাউদ্দিন ভুঁইয়ার গণসংযোগ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০০:০৯

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া  শুক্রবার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ, বাঘবের, গোপালেরটেক, রূপগঞ্জ, ব্রাহ্মণখালীসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, আব্দুল আলীম সরকার, ফিরোজ মিয়া, আব্দুল ওহাব, শাহজাহান ভুঁইয়া, মোমেন মোল্ল­া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, যুবলীগ নেতা মোহন মিয়া, রাকিবুল ইসলাম রাজু, বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য রিটন প্রধান, ইউপি সদস্য হাজী ওসমান গণি ভুঁইয়া খোকন প্রমুখ। চেয়ারম্যান প্রার্থী ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, রূপগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। ১৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩৩ হাজার ১৩৭ জন।