বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি আশকরিয়া পাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে জায়গা-জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় কাশেম আলী (৫৮), হাজী মোহাম্মদ আলী (৫০), মোহছেনা বেগম (৫০) ও রেজিয়া বেগমকে (১৮) চমেক হাসপাতালে প্রেরণ করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
