অযোধ্যা মামলার শুনানি আর দীর্ঘায়িত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। ১৭ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করে ১৮ অক্টোবরের মধ্যে যাবতীয় নথি আদালতে পেশ করতে হবে। গতকাল শুক্রবার এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। গত বৃহস্পতিবারই শীর্ষ আদালতের পক্ষ থেকে হিন্দু এবং মুসলিম উভয় মামলাকারীকেই এই সময়সীমার কথা আবারো জানিয়ে দেওয়া হয়। যাবতীয় স্পর্শকাতর বিষয়ে এই সময়ের মধ্যেই শুনানি শেষ করতে হবে। আর বাড়তি সময় দেওয়া হবে না বলে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি এস এ বব্দে, বিচারপতি অশোদ ভূষণ, বিচারপতি এস এ নাজির এবং তাঁর নেতৃত্বাধীন বেঞ্চেই হচ্ছে অযোধ্যা মামলার শুনানি। -ওয়ান ইন্ডিয়া
