সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছে ১৩০ কর্মীকে

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০০:২১

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১৩০ কর্মী। বৃহস্প?তিবার রা?তে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফে?রেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তা?দের খাবারসহ জরুরি সহায়তা প্রদান ক?রে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এ তথ্য জানান। 

দেশে ফেরা না?টো?রের রবিউল করিম, বা?গেরহা?টের মেহেদি হাসানসহ অন্য কর্মীদের অ?ভি?যোগ, সৌদি আরবে বেশ কিছু দিন ধ?রে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও। ফেরত অনেক কর্মীর অভিযোগ তারা কর্মস্থল থেকে আবাসস্থলে ফেরার পথে তাদের পুলিশ গ্রেফতার করে। সে সময় নিয়োগকর্তাদের ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। বরং আকামা থাকা সত্ত্বেও কর্মীদেরকে ডেপুটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক ক?রে ফেরত পাঠা?নো হচ্ছে। চল?তি বছর সৌ?দি আরব থে?কে এভা?বে অন্তত ১১ থেকে ১২ হাজার কর্মী দে?শে ফিরেছেন।