ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে চোরাই গরু, পিকআপসহ মনর আলী (৩৫) নামের এক গরু চোরকে আটক করেছে পুলিশ। সোমবার সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া এলাকা থেকে গরু, পিকআপসহ তাকে আটক করা হয়। মনর আলী উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, পুলিশের ধাওয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া এলাকায় পিকআপ ফেলে গাড়ি চালক ও চোরেরা পালিয়ে যাওয়ার সময় মনর আলী পুলিশের হাতে আটক হয়। পরে পিকআপসহ গরু জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
