উখিয়ায় ইয়াবাসহ একজন আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:০৯

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিএন্ডটি এলাকায় সেনা চৌকিতে মঙ্গলবার সকালে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি করে ২৪৬৮ পিস ইয়াবাসহ কুতুপালং ক্যাম্প- ৭ এ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আব্দুর রহমান (২৭)-কে আটক করা হয়।  মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু বক্কর ছিদ্দিক জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।