মুরাদনগরে সেলিনা হত্যার ১৭দিনেও আটক হয়নি ঘাতক স্বামী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৬:৫২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনার ১৭ দিন পেরিয়ে গেছে। ঘাতক স্বামী আব্দুল কাদের জিলানীকে (৩২) এরমধ্যে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকারীর দৃষ্ঠান্তমূলক বিচারের অপেক্ষায় প্রহর গুণছেন নিহত সেলিনার বাবা-মাসহ স্বজনরা।

জানা যায়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের আব্দুস সোবহানের মেয়ে় সেলিনা আক্তার চার বছর আগে নিজের পছন্দে বিয়ে করেন একই ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আব্দুল কাদের জিলানীকে। বিবাহিত জীবনে তাদের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পরই সেলিনা জানতে পারেন তার স্বামী আগেও একটি বিয়ে করেছেন এবং ওই স্ত্রী রেখেই তাকে বিয়ে করে। নিজ পছন্দের বিয়ে বলে সব মেনে নিয়ে সংসার করে আসছিলেন সেলিনা।

বিয়ের পর থেকের সেলিনা বাবা বাড়িতে থাকতেন। গত ১৭ সেপ্টেম্বর রাতে সেলিনা ও তার স্বামীর মধ্যে মোবাইলের একটি সিমকার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের ঝগড়া চরমে পৌঁছুলে সেলিনার পিতা আব্দুস সোবহান পাশের ঘর থেকে এসে তাদের শান্ত করেন।। পরে গভীর রাতে ঘাতক স্বামী আব্দুল কাদের জিলানী তার স্ত্রী সেলিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

সেলিনার পিতা বাদী হয়ে আব্দুল কাদের জিলানীকে আসামি করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: মহেশপুরে মেয়ে ও নাতি হত্যা মামলার বাদীকে সাতক্ষীরা আদালতে হত্যার চেষ্টা

এ বিষয়ে মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নাজমূল আলম বলেন, 'আসামিকে আটক করার জন্য বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। আসামিকে ধরতে পুলিশের সর্বাত্মক চেষ্টা অবহ্যাত রয়ে়ছে।'

ইত্তেফাক/নূহু