ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিম শিকদার (৪৫)। তিনি উপজেলার ঢেউখালী ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের মৃত হাজী আব্দুল খালেক শিকদারের পুত্র।
জানা গেছে, শনিবার সকাল ১১টার সময় তার নিজ বাড়ির সামনে জামে মসজিদের গাছের ডাল কাটা হচ্ছিলো। এ সময় ডাল পড়ে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। উক্ত বিদ্যুতের তার মসজিদের বারান্দার টিনের চালের ওপরে দাঁড়িয়ে জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সেলিম শিকদার।
আরও পড়ুন: মুরাদনগরে সেলিনা হত্যার ১৭দিনেও আটক হয়নি ঘাতক স্বামী
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে দেখতে পেয়ে বাঁশের লাঠি দিয়ে সংযোগ থেকে বিচ্ছিন্ন করে। প্রথমে চিকিৎসার জন্য সদরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের স্ত্রী, ২পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে!
ইত্তেফাক/নূহু
