লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৬:৫৯

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম আলী আকবার শেখ (৬৫)। নড়াইল-কালনা-লোহাগড়া সড়কের টাটা ইটভাটা নামক স্থানে বালি বোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবার শেখ চরকরফা গ্রামের মৃত্য শুকুর শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলী আকবার শেখ বাড়ি থেকে অটোভ্যান নিয়ে লোহাগড়া আসছিলেন। পথে কালনা টাটা ইটভাটার কাছে এলে বালি বোঝাই ট্রাক ও তার অটোভ্যানে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় আহত আলী আকবার শেখকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

লোহাগড়া থানার ওসি  মোকাররম হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘাতক বালি বোঝাই ট্রাকটিকে কালনা বাজার থেকে আটক করছে।

ইত্তেফাক/নূহু