জামালপুরের ইসলামপুরে সিএনজির চাপায় হায়দার আলী (৭৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে পৌর শহরের মৃত ইলাহী শেখের ছেলে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দড়িয়াবাদ নামক স্থানে (ইসলামপুর-জামালপুর মহাসড়ক) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দার আলী সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দেওয়ানগঞ্জমুখি দ্রুতগামী একটি সিএনজি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুর-৩ আসনের উপ-নির্বাচন: ১০১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া বিষয়টি নিশ্চত করেছেন।
ইত্তেফাক/নূহু
