পেঁয়াজ ছাড়া

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:০৮

 সোহেল রানা

 

খাবার মেন্যুতে ডিম থাকে রোজ

কখনও ভাজি ভর্তা

বুয়া হলো শুধু কাজের মানুষ

আমরা তো গৃহকর্তা।

 

ডিম ছাড়া দিন কাটে না মোটেও

ব্যাচেলর বলে কথা

মাঝে মাঝে থাকে বাড়তি মেন্যুতে

শাক পাতা আর লতা।

 

ডিম পাতা শাক ঠিক আছে তবু

নাই আজ ডিম ভাজি

দিনে দিনে বাড়ে পেঁয়াজের দাম

করে কেউ কারসাজি।

 

পেঁয়াজ ছাড়া কি যায় ভাজা ডিম

চিন্তাতে মরি সবে—

চাকরির মুখে লাথি মেরে বুয়া

চলে গেছে সেই কবে!