নীরব চন্দন
কয়েক বছর পর বর্তমান প্রজন্ম তাদের ভবিষ্যত্ প্রজন্মকে যা বলবে—
v আহারে! আমাদের সময় চাউলের দাম কত সস্থা ছিল, পুরো এক কেজি চাউল মাত্র ৫০-৬০ টাকায় পাওয়া যেত।
v আমরা আগে এক কেজির ইলিশ মাছ মাত্র ৮০০ টাকায় কিনতাম। আহারে! ঐ দিনগুলো যে কই হারিয়ে গেল?
v তোমরা এই যুগের বাচ্চাকাচ্চা, তোমরা তো তেমন কিছুই দেখনি। আমাদের সময় আমরা দেখেছি, ৮০/৯০ টাকায় এক কেজি সুন্দর পেঁয়াজ পাওয়া যেত। এখন তো ঐ রকম পেঁয়াজ আর চোখেই পড়ে না।
v আমাদের সময় যে বেগুন ৬০ টাকা কেজিতে খেয়েছি, তোমরা তো তার নামই শোননি।
v আমরা দুই হাজার টাকায় পুরো ব্যাগ ভর্তি কাঁচাবাজার আনতে পারতাম, আর এখন এক পকেট বাজারও হয় না। দিনে দিনে আরো কত কিছু যে দেখতে হবে।
অপরদিকে ভবিষ্যত্ প্রজন্ম বর্তমান প্রজন্মের কথা শুনে উচ্চৈঃস্বরে নিঃশ্বাস নেবে এবং ভাববে, ইস! আমরাও যদি ঐ রকম একটা সময় ফিরে পেতাম।
খিলক্ষেত, ঢাকা
