পেঁয়াজের ঝাঁজ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:০৮

 অলোক আচার্য

 

দেশে এখন পেঁয়াজের ব্যাপক ঝাঁজ। এই বিষয়ে কয়েকজনের মতামত ঠাট্টার পাঠকদের জন্য তুলে ধরা হলো—

v —ভাই, পেঁয়াজের ঝাঁঝ বিষয়ে কিছু জানেন নাকি?

পথচারী :জি ভাই, জানি।

—কী জানেন?

পথচারী :ভাই, আইজ সকালে আমার বউ আমারে পেঁয়াজ কাটতে দিছিল। সেই পেঁয়াজ কাটতে গিয়ে নাকের জল, চোখের জল এক হইছে!

v —পেঁয়াজের ঝাঁজ নিয়ে আপনার বক্তব্য কী?

রাজনীতিবিদ :পেঁয়াজ নিয়ে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। প্রয়োজন হলে পেঁয়াজের ঝাঁজের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে!

v —পেঁয়াজ নিয়ে দু লাইন কবিতা বলেন।

কবি :বড়ই সমস্যায় ফেললেন ভাই,

পেঁয়াজ যায় না করা ভাঁজ, পেঁয়াজের তাই এত ঝাঁজ!

v —পেঁয়াজ নিয়ে আপনার কিছু বলার আছে?

পাগল :পেঁয়াজ, মরিচ বুঝি না। পান্তাভাতের সাথে একখান পেঁয়াজ না হলে ভাই খবর আছে!

v —ভাই, পেঁয়াজের ঝাঁজ আপনার গায়েও লেগেছে?

সদ্য নিরামিষভোজী :না লাগে নাই। কারণ আমার চৌদ্দগোষ্ঠী গত একমাস ধইরা নিরামিষভোজী হইয়া গেছি।

 পাবনা।