সারপ্রাইজ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:১০

 হামীম রায়হান

 

বৌটা আমার লক্ষ্মী ভীষণ

চায় পেতে সারপ্রাইজ,

কী যে দেবো ভাবছি আমি

হতে হবে নাইস!

 

সোনা-দানা, গয়না, কাপড়

সব হয়েছে দেয়া,

এই পৃথিবীর কত দেশে

তাকে হয়েছে নেয়া!

 

দামি খাবার, ফল-ফ্রুটের

নেই তো বাকি আর,

হীরের তৈরি আংটি সে তো

আছে কয়েকটা তার!

 

তাই তো মাথায় ভাঁজ পড়েছে

ভাবছি বসে আজ,

এবার তাকে দেব কিনে

এক কেজি পেঁয়াজ!

 

পটিয়া, চট্টগ্রাম