আরাফাত শাহীন
পেঁয়াজ ভায়া, তোমার নাকি
দাম বেড়েছে খুব?
তোমায় কেনার কথা শুনেই
কর্তা দিছে ডুব!
সারা পাড়া খুঁজেও তাকে
যায়নি পাওয়া তাই
গিন্নি বেজায় রেগে আছে
কী হবে উপায়?
গিন্নি বাড়ির গেলে রেগে
ভাঙবে বাটি-থাল
ফিরে এসো কর্তাবাবু
দ্যাখো রে হালচাল!
ভাঙল ঘটি ভাঙল বাটি
ভাঙবেই শো-কেস
দরজা খুলেই উঁকি মারে
কর্তাবাবুর ফেস।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
