(পেঁয়াজ ভার্সন)
[রবীন্দ্রনাথ ঠাকুর যদি তাঁর ‘অনন্ত প্রেম’ কবিতাটি পেঁয়াজ নিয়ে লিখতেন!]
g মাহমুদুর রহমান খাঁন
তোমারেই যেন কাটিয়াছি
আমি কত রূপে শতবার
চোখে ঝরিয়াছে অশ্রু আমার
ছুঁয়েছি তোমারে যতবার।
সকাল ও বিকাল, রবি-বিষ্যুদ
শুক্র এবং শনিবার
তোমারে আমি কাটিয়াই যাইব
যুগে যুগে বারবার।
কখনো ছেঁচিব, কখনো বাটিব,
কাটিব নানান বেশে
রাঁধিয়া খাইব নানান রূপে গো
তোমারেই অবশেষে।
ভর্তায় তুমি, ভুনাতেও তুমি
তুমিই সবজি ডালে,
তরকারি আর ভাজিতেও আছ
খিচুরি রাঁধার কালে।
এই বন্ধন অবসানে আজি
টুটিয়া গিয়াছে প্রীতি
পেঁয়াজ তুমি যে আশি টাকা সের
এসব কেবলই স্মৃতি।
খিলগাঁও, ঢাকাধ
