তথ্য ও যেগাযোগ প্রযুক্তি
মো. নুরুল হক
প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রশ্নঃ রাউটার কি? রাউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখ।
(রাউটার (Router) : রাউটার ইন্টারনেটওয়ার্ক কানেকটিভিটি ডিভাইস হিসেবে ব্যবহূত হয়। রাউটারের মাধ্যমে একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা যায় এবং নেটওয়ার্ক সমপ্রসারণ করা যায়। এটি পোস্টম্যান-এর মতো উত্স কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট (ডেটার সমষ্টি) পৌঁছে দেয়।
রাউটারের সুবিধা (Advantages of Router) :
(১) রাউটার ডেটা ট্রান্সমিশনে সংঘর্ষ বা বাধার সম্ভাবনা কমায়।
(২) এখানে ব্রডকাস্ট ডেটা ফিল্টারিং সম্ভব হয়।
(৩) বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন
( ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযুক্ত করতে পারে।
রাউটারের অসুবিধা (Disadvantages of Router) :
(১) রাউটারের দাম বেশি।
(২) একই প্রটোকল ছাড়া রাউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না।
(৩) এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল।
(৪) অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন।

