বিনোদন ডেস্ক
বর্তমানে সালমান খান ছাড়া অন্য কারো সঙ্গে প্রেম নিয়ে খবরের শিরোনাম আর হন না ক্যাটরিনা কাইফ। তবে অনেকদিন পর ক্যাটরিনা সঙ্গে জড়ালো বলিউডের অন্য কারো নাম। তিনি হলেন ভিকি কৌশল। বলিউড পাড়ায় খবর ছড়াচ্ছে শুধু বন্ধুর সম্পর্ক নয়, এর চেয়েও বেশি সম্পর্কে রয়েছেন তারা। ভিকি ও ক্যাটরিনা দু’জনই বর্তমানে সিঙ্গেল রয়েছেন। বিগত কয়েকদিনে বেশ কয়েকটি ইভেন্টে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তার জন্যই দু’জনকে নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। কফি উইথ করণে গিয়ে ক্যাটরিনা বলেছিলেন তিনি ভিকি কৌশলের সঙ্গেই জুটি বাঁধতে চান। কানাঘুষা শোনাও যাচ্ছে, দু’জনকে নাকি এক ছবিতে অভিনয় করতে দেখাও যাবে। তবে সেই খবরের সত্যতা পুরোপুরি জানা যায়নি। কয়েক মাস আগেই দীর্ঘদিনের প্রেমিকা হরলিন শেঠির সঙ্গে বিচ্ছেদ হয় ভিকির। সম্পর্কে থাকাকালীন একাধিকবার হরলিন সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন ভিকি। আর তারপরেই ক্যাটরিনার সঙ্গে নাম জড়ানোর ঘটনা মাথাচাড়া দেয়। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘কিছু বিষয় এমনভাবে উঠে আসে সেগুলোর নিয়ে যত সত্য কথাই বলি কেউ বিশ্বাস করবেন না। প্রেমের গুঞ্জনগুলো এমনই। ভিকি আমার ভালো বন্ধু। তার কাজও আমার বেশ পছন্দ। সেই জায়গা থেকে একসঙ্গে কাজ করার আগ্রহ থাকতেই পারে। এর মানে আমরা প্রেম করছি এমনটা নয়। বলিউডে যে ক’দিন রয়েছি এমন ঘটনার মধ্যে অনেকবার গিয়েছি। তাই এখন আর এসব খবর গণমাধ্যমে দেখলে কখনো হাসি পায়, আবার কখনো পাত্তা দিই না। এর চেয়ে কাজের কথা বলা ভালো।’
