দ্বিতীয় রাউন্ড থেকে খেলবেন বিপ্লব

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৫৪

ত্রিদেশীয় টি-২০ সিরিজে অভিষেক হওয়ার পর ইনজুরির কারণে আর ম্যাচ খেলতে পারেননি আমিনুল ইসলাম বিপ্লব। ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পাওয়া এই লেগ স্পিনার এখন অনেকটাই সুস্থ। তার হাতে তিনটি সেলাই পড়েছিল। হাতের সেলাই খুলে ফেলা হলেও আঘাতপ্রাপ্ত স্থানে টেপ প্যাঁচিয়ে অনুশীলন করছেন তিনি। তারপরও আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারছেন না বিপ্লব। গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করে ফেরার পথে এই তরুণ লেগ স্পিনার জানালেন, ‘আমি এনসিএল খেলব। তবে দ্বিতীয় রাউন্ড থেকে।’ এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন বিপ্লব।