নাওমি ওসাকার কাছে চীনা ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে টানা ১৭ ম্যাচের জয়যাত্রা থামল বিয়াঙ্কা আন্দ্রেস্কুর। সাবেক ও বর্তমান ইউএস ওপেন জয়ীর লড়াইয়ে নাওমি জিতেছেন ৫-৭, ৬-৩, ৬-৩ গেমে। দুই ঘণ্টা দীর্ঘ এই ম্যাচে শুরুর সেটেই পিছিয়ে পড়েছিলেন নাওমি। দ্বিতীয় গেমেও বিয়াঙ্কা এগিয়ে গিয়েছিলেন ৩-১ গেমে, সেখান থেকে টানা পাঁচটি গেম জিতে ম্যাচে ফেরেন তিনি। দারুণ লড়াই শেষে তৃতীয় সেটটিও ৬-৪ গেমে জিতে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতা নাওমি শেষ চারে উঠে যান। সেখানে শিরোপাধারী কেরোলিন ওজনিয়াকির মুখোমুখি হবেন তিনি। অন্য সেমিফাইনালে অ্যাশলে বার্টি মুখোমুখি হবেন কিকি বার্টেন্সের।
