সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফুটবল
সিলেট অফিস মেট্রোপলিটন ইউনিভার্সিটির বার্ষিক ফুটবলে ‘লিগ-এম (সিজন ৫)’ চ্যাম্পিয়ন হয়েছে এলএলবি ৩৯তম ব্যাচ। সিলেট শহরতলীর বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে দলটি টাইব্রেকারে ৩-০ গোলে হারায় সিএসই ৪১তম ব্যাচকে। ফাইনাল সেরার পুরস্কার পান বিজয়ী দলের সাফোয়ান। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বিজিত দলের রাকিব। টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পায় সিএসই ৪১তম ব্যাচের ‘ডি’ দল। এছাড়া ইংরেজি বিভাগের আহমেদ ডায়মন্ড সর্বোচ্চ গোলদাতা ও এলএলবি ৩৯তম ব্যাচের সাফোয়ান সেরা গোলরক্ষকের পুরস্কার পান।
