ভারতীয় অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার পিঠে লন্ডনে শুক্রবার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার কম পক্ষে চার মাস সময় লাগবে। বিসিসিআই এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে তিনি ফিরবেন বলে জানা গেছে।
তারা বলেছে, ‘ভারতীয় দলের ফিজিও থেরাপিস্ট মি. যোগেশ পারপমারকে সঙ্গে নিয়ে ২ অক্টোবর লন্ডণ যান এ অলরাউন্ডার। শুক্রবার তার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। শিগগিরই হার্ডিক তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’
গত বছর সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম ইনজুরিতে পড়েন হার্ডিক। সুস্থ হয়ে তিনি আইপিএল খেলেন। পুনরায় ইনজুরিতে পড়ার আগে তিনি খেলেছেন বিশ্বকাপও। - বাসস
