আরিফুর রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের সরকারের রেলওয়ে ,বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পিউস গয়ালের উপস্থিতিতে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘স্টার্টআপ বাংলাদেশ এবং ভারতের টেক মাহিন্দ্রার’ মধ্যে একটি সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও টেক মাহিন্দ্রার প্রেসিডেন্ট, করপোরেট অ্যাফেয়ার্স মিস্টার সুজিত বক্সি এ সমঝোতা স্মারক হস্তান্তর করেন।
এ চুক্তির আওতায় দেশে ডিজিটাল স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশের জন্য এবং উদিয়মান উদ্যোক্তাদের বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা প্রদানে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
